ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে জামায়াত নেতা ইউনুস গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ৩ মে ২০২৩
নারায়ণগঞ্জে জামায়াত নেতা ইউনুস গ্রেফতার
গ্রেফতারকৃত জামায়াত নেতা ইউনুস- ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার জামায়াত নেতা ইউনুসকে গ্রেফতার করেছে জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে তাকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপদী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইউনুছ মিয়া একই এলাকার মো. রমিজ উদ্দিনের ছেলে। ইউনুছ মিয়া কলাগাছিয়া ইউনিয়নের জামাতের সহ-সভাপতি।

কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই মিজানুর রহমান জানান, ইউনুছ মিয়া কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এ দায়িত্বে থেকে তিনি সরকারবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। মঙ্গলবার রাতে ইউনুছকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে সন্ত্রাস দমন আইনে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!