বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার মের্সাস ভাই ভাই ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলার সহকারি পরিচালক মো. সজল আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
মেহেরপুর পৌর সভার একটি ট্রেড লাইসেন্স নিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করে ড্রিংকিং ওয়াটার তৈরির নামে ভলভো ব্যাটারির নকল পানি তৈরির অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় ওই ভুয়া কোম্পানির মালিক মো. আহসানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
.png)
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। কারখানাটি যশোরের একটি কোম্পানীর নাম ব্যবহার করে শুধুমাত্র পৌর সভার ট্রেড লাইসেন্স নিয়ে কারখানা গড়ে তুলেছে। প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম তাকে সহযোগীতা করেন।