মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউপির তিলের তাল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সমশের একই ইউপির হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি।
শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, সোমবার রাতে সমশেরসহ কয়েকজন বন্ধু মিলে মদ পান করতে যায়। মদ খেয়ে ফেরার পথে তাদের মধ্যে ঝগড়ার জেরে শমশের আলীকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, ঘটনাস্থলে আছি। শোলাকুড়ি ইউপির তিলের তাল এলাকায় আনারস বাগানে লাশ ফেলে রাখা হয়েছে। নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।