তবে নিহত শিশুর মা ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারের দাবি, হোটেলের সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয় জিহাদ। পরে তার মৃত্যু হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন। এর আগে রোববার ওই এলাকার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হোটেল বায়েজিদে এ ঘটনা ঘটে।
.png)
জানা যায়, প্রায় চার মাস আগে পলাশপুরের বাসিন্দা দিনমজুর আল আমিনের সঙ্গে বিচ্ছেদ হয় মরিয়মের। পরে গত ২৫ এপ্রিল স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল বায়েজিদের একটি রুম ভাড়া নেন মরিয়ম ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদার। এ সময় সঙ্গে ছিল মরিয়মের ছেলে শিশু জিহাদও।
এদিকে রোববার সকালে হোটেল ম্যানেজারকে মরিয়ম জানান, তার ছেলে খুব অসুস্থ। এ সময় প্রেমিক মিলন রুমে না থাকায় হোটেল ম্যানেজার শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে হাসপাতালে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে নিহত শিশুর মা ও তার পরকীয়া প্রেমিক মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।