ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৪, ৩০ এপ্রিল ২০২৩
রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউপির হোসেনডাঙ্গা বাজারে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত পৌনে ১০টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিজানুর রহমান পাংশা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তার হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশক বিক্রির দোকান ছিল। তার বাড়ি কলিমোহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামে।

নিহতের শ্যালক পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীদুল ইসলাম মারুফ বলেন, ‘আজ দুলাভাইয়ের দোকানে হালখাতা ছিল। দোকানের কাজ সেরে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে আরও দুইজন লোক ছিল। দোকান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মোটর সাইকেলের গতিরোধ করা হয়। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। তবে দুলাভাইয়ের সঙ্গে দুইজনের কোনো ক্ষতি হয়নি। তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’

Advertisement

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ এবিষয়ে কাজ করছে। আশা করছি, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!