ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ২৬ এপ্রিল ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের ক্ষতির আশঙ্কা
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে টানা ছয় সপ্তাহ পর স্বস্তির বৃষ্টি হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত জেলাজুড়ে হালকা থেকে মাঝারি শিলাবৃষ্টি হয়।

বৃষ্টির সঙ্গে ছিল বজ্র ও দমকা হাওয়া। বাতাসে ঝরে গেছে শুকিয়ে যাওয়া গুঁটি আম। 

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক মাসুদ আহমেদ জানান, এদিন চাঁপাইনবাবগঞ্জ সদরে ৫ মিলিমিটার, নাচোলে ৮, ভোলাহাটে ২ এবং শিবগঞ্জে ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে গোমস্তাপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলার বিভিন্ন স্থানে মাঝারি শিলা পড়েছে।

Advertisement

তিনি আরো জানান, বৃষ্টিতে আমের উপকার হবে। যেখানে শিলা পড়েছে সেখানে আমের ক্ষতি হতে পারে। তবে ধানের ক্ষতি হওয়ার মতো বৃষ্টি বা শিলা পড়েনি বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!