বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনের স্টিলের ব্রিজে বড় একটি লরি উঠলে এটি ধসে পড়ে। এ সময় লরিসহ একটি প্রাইভেটকার খিরু নদীতে পড়ে যায়। প্রাইভেটকারে থাকা পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)