ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ২৫ এপ্রিল ২০২৩
রাণীনগরে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় চোরাই একটি ব্যাটারিচালিত টমটম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে নওগাঁ সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার ৫ জনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার বনানীপাড়া এলাকার মাহাতাব হোসেনের ছেলে সুমন হোসেন (২২), সাইদুল ইসলামের ছেলে মো. রাহাদ (২৪), চকদেব নুনিয়াপাড়ার জাহিদুলের ছেলে মো. রনি (২৪) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১নং কলোনীপাড়ার মৃত লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৮) ও রেহেইচর এলাকার মৃত রমজান আলীর ছেলে শামীম আহম্মেদ (৩০)।

Advertisement

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুরে মোতালেব হোসেন নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত টমটম উপজেলার তজের মোড় এলাকা থেকে চুরি যায়। ওই চুরির ঘটনায় মোতালেব হোসেন বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির ব্যবহারে ও গোপনে সংবাদের ভিক্তিতে নওগাঁ সদর উপজেলা এলাকা থেকে তিনজনকে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এরপর গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকার মা-বাবার দোয়া অটো পার্টস নামক দোকান থেকে চোরাই টমটমটি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!