ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্টাফ কোয়ার্টারে মিলল মমতাজের বিবস্ত্র-খণ্ডিত মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২৫ এপ্রিল ২০২৩
স্টাফ কোয়ার্টারে মিলল মমতাজের বিবস্ত্র-খণ্ডিত মরদেহ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর বিবস্ত্র ও খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ২টার দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় খন্ডিত লাশ উদ্ধার করা হয়। নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউপির মৃত আব্দুল মতিনের স্ত্রী। 

জানা যায়, মমতাজের স্বামী আব্দুল মতিন সড়ক বিভাগে চাকরি করতেন। স্বামী মারা যাওয়ার পর থেকেই দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করছিলেন তিনি। বর্তমানে বড় ছেলে বাপ্পি সড়ক বিভাগে মাস্টার রুলে কাজ করছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী মারা যাওয়ার পর থেকে ওই কোয়ার্টারে বসবাস করতেন মমতাজ। সোমবার রাতে তার বড় ছেলে বাপ্পি বাসায় ফিরে দেখেন তার মায়ের খণ্ডিত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, ওই স্টাফ কোয়ার্টারে ভেতরে এক নারীর বিবস্ত্র অবস্থায় খণ্ডিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!