ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে দুই কাজীর মারামারিতে বিয়ে পণ্ড

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ২৫ এপ্রিল ২০২৩
বরিশালে দুই কাজীর মারামারিতে বিয়ে পণ্ড
ছবি: সংগৃহীত

সোমবার তখন বিকেল। ওই সময় মসজিদে বিয়ের রেজিস্ট্রি কাবিনের আয়োজন করে বর ও কনেপক্ষ। বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল কাজি শফিউল বাশারের। কিন্তু হঠাৎ মসজিদে উপস্থিত হন আরেক কাজি আবু হানিফা। এ সময় বৈধতা নিয়ে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে পণ্ড হয়ে যায় বিয়ের আয়োজন।

ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির রহমগঞ্জ মেদিগঞ্জ শাহী জামে মসজিদে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ আসর মসজিদে বিয়ের রেজিস্ট্রি কাবিনের আয়োজন করে বর ও কনেপক্ষ। রঙ্গশ্রী ইউনিয়নের কাজি শফিউল বাশারের এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু আকস্মিকভাবে মসজিদে উপস্থিত হন আরেক কাজি আবু হানিফা। এ সময় দুই কাজির বৈধতা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে পণ্ড হয়ে যায় বিয়ের আয়োজন।

Advertisement

কাজি আবু হানিফা জানান, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজি। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছেন।

অন্যদিকে কাজি শফিউল বাশার বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট কাজি আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!