ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে গোসলে নেমে লাশ হলো বৃষ্টি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ২৪ এপ্রিল ২০২৩
পুকুরে গোসলে নেমে লাশ হলো বৃষ্টি
বৃষ্টির লাশ দেখতে তার বাড়িতে গ্রামবাসীর ভিড়

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে বৃষ্টি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আলপনা নামে আরেক শিশু।

সোমবার দুপুরে ওই উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রামে এ ঘটনা ঘটে। সাত বছর বয়সী বৃষ্টি একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু বলেন, বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে নামে বৃষ্টি, আলপনা ও ইশা নামে তিন শিশু। গোসলের একপর্যায়ে বৃষ্টি ও আলপনা পুকুরে ডুবে যায়। তখন ইশার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে আলপনাকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর বৃষ্টিকেও উদ্ধার করা হয়। তবে ততক্ষণে মারা যায় বৃষ্টি। আহত আলপনা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!