ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৪ এপ্রিল ২০২৩
অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জন
ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস, জোসনা বেগম, সাথী আক্তার, জান্নাত ও কাইনাত। তারা সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!