ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ের ছাগল খুঁজতে গিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৯, ২৪ এপ্রিল ২০২৩
মেয়ের ছাগল খুঁজতে গিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর
ফাইল ফটো

নেত্রকোণার বালি এলাকায় মেয়ের ছাগল খুঁজতে গিয়ে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তু নামে এক নারী নিহত হয়েছেন। 

রোববার রাতে ১১টার দিকে নেত্রকোণা আধুনিক জেলা সদর হাসপাতালে মারা যান তিনি। এর আগে সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাস্তু পৌর শহরের ধারিয়া এলাকার আরজ আলীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে সদর উপজেলার কাইলাটি ইউপির বালি এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় মেয়ের ছাগল ঘরে না যাওয়ায় খুঁজতে বের হন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে সড়কে তাকে পড়ে থাকতে দেখে নেত্রকোণা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। সেখানে রাতে ১১টার দিকে মারা যান তিনি। 

Advertisement

মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!