শনিবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ঐ শিশুর। নিহত হাসি আক্তার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসলী এলাকার মহিউদ্দিনের মেয়ে।
জানা যায়, শনিবার বিকেলে শিশু হাসি তার মা শিরিনার সঙ্গে অটোরিকশায় নানা বাড়ি থেকে ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদারে দাদা বাড়িতে যাচ্ছিল। পথে পৌরশহরের লাঙলখালি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ ব্রেক করলে ছিটকে পড়ে যায় শিশু হাসি। তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে হাসির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেয়ার পথে শিশু হাসি আক্তারের মৃত্যু হয়।
.png)
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।