ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদগাহ মাঠে মোনাজাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ২২ এপ্রিল ২০২৩
ঈদগাহ মাঠে মোনাজাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঈদুল ফিতরের নামাজের পর মোনাজাত শেষে ঈদগাহ মাঠে এক মুসল্লির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 

শনিবার উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কেরামতিয়া হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

মৃত ওই মুসল্লির নাম শামসুর রহমান (গোসাই)। বয়স ৬৫ বছর। তিনি নাগেশ্বরী পৌরসভার সাঞ্জুয়ারভিটা (সেনপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ছকিমুদ্দিন।

Advertisement

নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নামাজ শেষে মোনাজাতের সময় ঢলে পড়েন ওই মুসল্লি। সেখানেই তার মৃত্যু হয়। তার সঙ্গে আসা পরিবারের অন্য লোকজন বাড়িতে মরদেহ নিয়ে গেছেন।

নাগেশ্বরী পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। দাফনের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিকেল সাড়ে ৩টায় জানাজা শেষে দাফন করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!