আটক মো. জাফর আলম (৩৮) চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিছপান খালী এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।
.png)
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোসাইটি পাড়াস্থ ডাচ বাংলা ব্যাংকের পূর্বে পার্শ্বের চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে সামনে মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার দেহ তল্লাশি করে লাইসেন্সবিহীন একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত গোপনে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে অস্ত্র বেচাকেনা করতেন বলে স্বীকার করেন। উদ্ধার অস্ত্র ও আটক যুবককে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।