ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজা সেবনের আসরে মাদকাসক্তের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ২০ এপ্রিল ২০২৩
গাঁজা সেবনের আসরে মাদকাসক্তের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাঁজা সেবনের আসরে মাদকাসক্তের ছুরিকাঘাতে আলাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বুধবার (১৯ এপ্রিল) রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ। তিনি জানান, আলাল উদ্দিন নিয়মিত গাঁজা সেবন করতেন। বুধবার রাত ১২টার দিকে কয়েকজনকে নিয়ে নিজ বাড়িতে গাঁজা সেবন করতে বসেন তিনি। গাঁজা সেবনের একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সাজ্জাদ নামের এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আলালকে আঘাত করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

Advertisement

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সাজ্জাদসহ অন্যদের গ্রেফতারের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!