বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিবে উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।
প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে তিন শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়াদুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পেঁয়াজ, আলু, রসুন, ডাল ও লবণ। এছাড়া আরো ৭০ জন নারী-পুরুষকে দেওয়া হয় লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।
.png)
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ওসি মো. আবুল কাশেম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মো. জবেদ আলী, আয়োজক সংগঠনের সিনিয় সহ-সভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সদস্য মো. সোবাহান, লিখন, মিলন প্রমুখ।
কালিনগর এলাকার ছালেহা বেওয়া বলেন, ‘খুব কষ্ট করে রোযাগুলো পার করলাম। কখনো ভাবিনি এতগুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি আল্লাহ আইন্নে গোর ভালা করুক।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বলেন, ‘কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সেই কাজগুলো জীবনের প্রশান্তি এনে দেয়। অবহেলিত মানুষের পাশে সবাই এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।’