শুধু হাসি নয় কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রাম থেকে এসেছে ৭ বছরের খুশিও। সেও এসেছে নতুন জামার জন্য। হাসি-খুশির মত আরো অনেক শিশু কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছে নতুন জামার জন্য। আর এই নতুন জামাতেই হবে তাদের এবারের ঈদ।
জানা গেছে, বাংলা নববর্ষ ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগের পৌরসভার ভাদার্ত্তী, দুবার্ট ও বালীগাঁও গ্রামের ৩টি স্থানে স্থানীয় বিভিন্ন বয়সী প্রায় ৩ শতাধিক আসহায় ও দুস্থ শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদ, সহ-সভাপতি আতিকুর রহমান ভুঁইয়া, কোষাধ্যক্ষ মুহাম্মাদ রাশিদুল হাসান রুবেল, দফতর সম্পাদক আশরাফুল হক সোহেল, আইটি সম্পাদক নাজমুল হোসেন ও সদস্য মোশাহেদা মুশি।