ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে অস্ত্র-গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১৮ এপ্রিল ২০২৩
নাটোরে অস্ত্র-গুলি উদ্ধার
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি- ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুর উপজেলায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

এর আগে, সোমবার রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়ামের সামনে থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার সাইফুর রহমান জানান, সোমবার রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া চর হতে বিলমাড়িয়া স্টেডিয়ামের দিকে একটি মোটরসাইকেল আসছিল। পথে পুলিশের চেকপোস্টে মোটরসাইকেলটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় অজ্ঞাত তিনজন মোটরসাইকেল এবং অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইটি একনলা বন্দুক, একটি রাইফেল, একটি শটগান এবং ১২২ রাউন্ড গুলি ছিল।

Advertisement

তিনি আরো জানান, এ বিষয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!