ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে অস্ত্র রেখে ডাকাতি, অবশেষে ধরা জামাই 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ১৮ এপ্রিল ২০২৩
শ্বশুরবাড়িতে অস্ত্র রেখে ডাকাতি, অবশেষে ধরা জামাই 
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে মো. নিজাম উদ্দিন ওরফে মিজান নামের ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী তার শ্বশুরবাড়ির বসতঘর থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাইপগানটি উদ্ধার করা হয়। 

সোমবার রাতে জেলা শহরের সার্কিট হাউজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. নিজাম উদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউপির খালিশপুর গ্রামের আব্দুর রহমান হাজী বাড়ির শাহ আলমের ছেলে। তিনি বর্তমানে সদর উপজেলার দাদপুর ইউপির দামোদরপুর গ্রামের আলী মিয়ার বাড়িতে থাকেন।

Advertisement

জানা যায়, আসামি নিজাম উদ্দিন শ্বশুরবাড়িতেই থাকেন। তিনি সংঘবদ্ধ ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সুধারাম ও বেগমগঞ্জ থানাসহ নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়াত।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, আসামির দেওয়া তথ্য মতে খাটের নিচ থেকে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর মোড়ানো অবস্থায় একটি দেশীয় লোহার তৈরি পাইপগান উদ্ধার করা হয়। তিনি শ্বশুরবাড়িতে অস্ত্র লুকিয়ে রাখত আর ডাকাতি করতেন। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!