ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেরিতে ঈদযাত্রা শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ১৮ এপ্রিল ২০২৩
ফেরিতে ঈদযাত্রা শুরু
ছবি: সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দক্ষিণবঙ্গের মানুষ শিমুলিয়াঘাট হয়ে বাড়ি ফিরবেন। তাই এ ঈদযাত্রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মোটরসাইকেল ও যাত্রী পারাপারে ফেরি সার্ভিস চালু করেছে ।

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফেরি ‘কলমিলতা’।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাগবে আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে  দুটি মিডিয়াম ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। দুটি ফেরির প্রস্তুতি থাকলেও চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে। প্রতি তিন ঘণ্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে।

Advertisement

তিনি আরো বলেন, মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা। শিমুলিয়ায় চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হবে। নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!