ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ছেড়েছে সোনার বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৩, ১৮ এপ্রিল ২০২৩
৬ ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ছেড়েছে সোনার বাংলা
সোনার বাংলা এক্সপ্রেস; ছবি: সংগৃহীত

প্রায় ছয় ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে সোনার বাংলা এক্সপ্রেস। সোমবার রাত ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। কুমিল্লায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগির স্থলে কোরিয়ান বগি সংযোজনের ফলে এ বিলম্ব বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার বলেন, নতুন কোরিয়ান বগি সংযোজনের কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। নতুন বগি হওয়ায় কিছু বিষয় বুঝে নিতে সময় লেগেছে। ট্রেনটিতে কোরিয়ান সাতজন প্রকৌশলী আছেন।

এদিন ৫৩৩টি টিকিট বিক্রি হলেও বিলম্বের কারণে ২১১টি টিকিট ফেরত দেন যাত্রীরা। তারা বিকল্প উপায়ে চট্টগ্রাম ছাড়েন।

Advertisement

এর আগে, রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম ছেড়ে যাওয়া যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস। এতে সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়। ক্ষতিগ্রস্ত হয় মালবাহী ট্রেনের পেছনের কনটেইনার। আহত হন ২০ থেকে ৩০ জন যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/AS
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!