ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৭, ১৭ এপ্রিল ২০২৩
টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি
সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা থেকে সিলেটের কোম্পানীগঞ্জে বৃষ্টি শুরু হয়; ছবি: সংগৃহীত

তীব্র গরমের কারণে হাঁসফাঁস করছে দেশের মানুষ। গত ১৪ দিন ধরে দেশে টানা তাপপ্রবাহ চলছে। এরই মধ‌্যে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। অবশেষে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটের কোম্পানীগঞ্জে। এ বৃষ্টির ফলে তীব্র গরমে হাঁসফাঁস করা উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা থেকে উপজেলায় বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর তীব্রতা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে।

তবে সিলেটের অন্য কোনো উপজেলায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলায় বাতাস বইছে।

Advertisement

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন কোম্পানীগঞ্জে বৃষ্টির খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।’

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়াও আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!