ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয়নগরে ফেনসিডিলসহ ২ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ১৭ এপ্রিল ২০২৩
বিজয়নগরে ফেনসিডিলসহ ২ জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকসা করে ফেনসিডিল বহনের সময় ২ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউপির ইব্রাহিমপুর জিলানী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে সিএনজিচালিত অটোরিকসাসহ তাদের আটক করা হয়। আটক জুলহাস জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে ও একই উপজেলার জালালপুর এলাকার মো. খলিল মিয়ার ছেলে আরমান হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, সিএনজিচালিত অটোরিকসা করে মাদকের একটি চালান পাচার করছে একটি চক্র। 

Advertisement

এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউপির ইব্রাহিমপুর জিলানী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে সিএনজিচালিত অটোরিকসাসহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত অটোরিকসা তল্লাসী করে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ  অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!