ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুকে নিয়ে টানাটানি করায় গণপিটুনি, প্রাণ গেল যুবকের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ১৭ এপ্রিল ২০২৩
শিশুকে নিয়ে টানাটানি করায় গণপিটুনি, প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে সামছেল মোল্যা নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম। এর আগে রোববার রাত ৯টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামছেল মোল্যা একই উপজেলার উপজেলার মানিকদাহ ইউনিয়নের রাজাপুর গ্রামের বারেক মোল্লার ছেলে।তবে তিনি মানসিক ভারসাম্যহীন ও নেশাগ্রস্ত প্রকৃতির। এ কারণে তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

Advertisement

স্থানীয়রা জানায়, সামছেল মোল্যা অনেকক্ষণ ধরে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন অনেকেই। তারাবির নামাজের সময় একটি শিশুকে নিয়ে টানাটানি করতে দেখে লোকজনের সন্দেহ হয়। এ সময় বাসস্ট্যান্ডে থাকা শত শত লোক এসে তাকে ধরে গণপিটুনি দেয়। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, রোববার রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত সামছেলের বাড়িতে পুলিশ পাঠিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!