জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির ধারণ গ্রামে পারিবারিক কলহের জেরে শনিবার রাতে সিএনজি চালক সেলিম আহমদের এলোপাতাড়ি দায়ের কুপে তার শ্বশুর মকবুল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপর ২ জনকে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, আসামি ২জনকে আটক করা হয়েছে। গুরুতর আহত সেলিমকে চিকিৎসাধীন রাখা হয়েছে।