শনিবার দুপুরের দিকে মৃত্যুুুর ঘটনাটি ঘটে। চাঁন মিয়া চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার মৃত করিম বেপারীর ছেলে।
জানা যায়, চাঁন মিয়া পরিবারের সঙ্গে প্রতারিত হয়ে ৮ বছর ধরে মাটিরাঙ্গার রামশিড়া, বড়নাল তবলছড়ি ও তাইন্দংয়ের হাটের দিন হকারি করতেন। দুপুরের তীব্র গরমে তিনি হিট স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।
.png)
তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম জানান, হিট স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।