ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ১৫ এপ্রিল ২০২৩
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার
গ্রেফতার দুলাল মিয়া -ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী শিমু বেগমকে হত্যার দায়ে স্বামী দুলাল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শনিবার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে জামালপুর জেলার বকশিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় শিমু বেগমের। বিয়ের সময় যৌতুক হিসেবে মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র এবং নগদ দুই লাখ টাকা দেন। এর পর যৌতুক হিসেবে আরো এক লাখ টাকার জন্য শিমুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি। টাকা না পেয়ে গত ৭ মার্চ শিমুকে স্বামী দুলাল, শাশুড়ি দুলালী বেগম ও শ্বশুড় বাবুল মিয়া গলা টিপে হত্যা করেন। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিহতের মুখে কীটনাশক ঢেলে দেন।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বাবা বদী হয়ে ৭ মার্চ রাতে মিঠাপুকুর থানায় একটি মামলা করেন। ঘটনার পর পরেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। পরে গোপন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১৪ সহযোগীতায় মামলার এক নম্বর আসামি স্বামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে শিমুকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!