ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫, ১৫ এপ্রিল ২০২৩
নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের ইচলীঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকালে মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুরের নৌ-পুলিশ।

চাঁদপুর নৌ-পুলিশের ওসি মো. কামরুজ্জামান বলেন, ডাকাতিয়া নদীর ইচুলী লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ নদীর জোয়ারে অজ্ঞাত স্থান থেকে এখানে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। শনিবার সকালে মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!