ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছে ঝুলানো ব্যাগে মিলল কোটি টাকার তক্ষক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ১৫ এপ্রিল ২০২৩
গাছে ঝুলানো ব্যাগে মিলল কোটি টাকার তক্ষক
কোটি টাকার তক্ষক

ভোলার মনপুরা উপজেলায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করে পুলিশ। 

শুক্রবার ভোররাতে উপজেলার মনপুরা ইউপির কূলাগাজী তালুক এলাকায় গাছের সঙ্গে ঝুলানো ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ওজন ৪০০ গ্রাম। এটি গেকোনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতি। তক্ষকটির ইংরেজি নাম Tokay gecko এবং বৈজ্ঞানিক নাম Gekko gecko।

উদ্ধারকৃত তক্ষকটি শুক্রবার বিকেলে বন বিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বন বিভাগের কর্মীরা উপজেলার হাজিরহাট ইউপির জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করে।

Advertisement

মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোররাতে উপজেলার মনপুরা ইউপির কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারীরা একটি ব্যাগ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ।

মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। বিকেলে উপজেলার হাজিরহাট ইউপির জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করা হয়।

তিনি আরো জানান, তক্ষকের উচ্চমূল্যের কথা ছড়িয়ে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে হতে চলেছে প্রাণীটি বিলুপ্ত। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!