গত কয়েকদিন ধরে মাঝারি তাপপ্রবাহে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। প্রচন্ড তাপদহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
জেলা শহরের রিকশাচালক আশাদুল ইসলাম বলেন, আমি প্রতিদিন ১৫ কিলোমিটার দূর সদর উপজেলার নারিকেলবাড়ীয়া এলাকা থেকে পেটের তাগিদে শহরে এসে রিকশা চালায়। কিন্তু গত কয়েক দিনের প্রচন্ড তাপপ্রবাহের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে।
.png)
অপরদিকে প্রচন্ড তাপপ্রবাহে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। আবার কিছু মানুষ অনেকটাই কাজের চাপে বাড়ি থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন।