বৃহস্পতিবার বেলা ১টার দিকে পুরান বাজার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত সিদ্দিক বরিশাল উজিরপুর উপজেলার হস্তিসন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকালও সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক। পরে সুপারি বিভিন্ন আড়তে বিক্রি করা শেষ করে বুধবার দুপুরে দিকে রেস্ট নেয়ার জন্য যান ইসলামিয়া আবাসিক হোটেল। এরপরে রাতে খাবার খেয়ে শুয়ে থাকেন। সকালে তাকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।
.png)
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।