গত কয়েকদিনের তাপপ্রবাহে বরিশালের জনজীবন বিপন্ন। দিনের বেলা সূর্যের তাপে অতিষ্ঠ প্রাণিকূল। অতি প্রয়োজন ছাড়া প্রখর রোদ মাথায় নিয়ে ঘরের বাইরে বের হতে চান না সাধারণ মানুষ। পেটের দায়ে কাজে নেমে হাঁসফাঁস অবস্থা দিনমজুরদের।
-4_1681367674.jpg)
.png)
রিকশাচালক আবুল হোসেন বলেন, ‘রদ্দুরে গাড়ি চালাইতে পারতে আছি না। ২০-৩০ টাহার ভাড়া খাইট্টা ছাওয়ায় (ছায়া) বইয়া থাহি কি করমু।’
কাঠুরে লোকমান মিয়া বলেন, ‘গরমে কাজকাম করতে পারি না। ৬টা কোপ দেলে হেরপর থাহালাগে বইয়া। আগে মাল কাটতাম (লাকড়ি) ১০ থেকে ১৫ মণ। এহন ৫-৬ মণের বেশি কাটতে পারেন না।’
-2_1681367650.jpg)
বৃদ্ধ রহম আলী বলেন, ‘বাইরে নামলে ছাতি মাথায় দিয়া হাটি। গাছতলায় গাছতলায় থাহি। গরমে টেকতে পারি না। মনে হয় জানডা বাইরাইয়া গেলো।’
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান জানান, গত বছরের চেয়ে এবার অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। বর্তমানে মৃদু তাপ প্রবাহ চলছে। মঙ্গলবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এই পরিস্থিতি হয়েছে। যা আগামী ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।