ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাবার সন্ধানে এসে আটকা পড়লো হাতি শাবক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ১৩ এপ্রিল ২০২৩
খাবার সন্ধানে এসে আটকা পড়লো হাতি শাবক 
অসুস্থ হাতির শাবক

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ের কিনারায় অসুস্থ হয়ে দুদিন ধরে পড়ে আছে একটি হাতির শাবক। বন বিভাগের পক্ষ থেকে পাহারা দিয়ে ওই স্থানেই হাতিটির চিকিৎসা চলছে। গত সোমবার রাতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউপির জঙ্গল মৌজা নামক পাহাড়ি এলাকায় মায়ের সঙ্গে খাবারের খোঁজে এসে আটকে যায় শাবকটি।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমাদের বন বিভাগের টহল দল সেখানে ছুটে যায়। এরপর দোলহাজারা সাফারি পার্কে থাকা ভেটেনারি চিকিৎসককে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে মঙ্গলবার দুপুরের পর থেকে হাতি শাবকটির চিকিৎসা শুরু হয়।

বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, বুধবার আমি নিজে গিয়ে হাতির শাবকটিকে দেখে এসেছি। আমরা সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি ওই এলাকায়।

Advertisement

ভেটেরিনারি চিকিৎসক ডাক্তার জুলকার নাইন বলেন, হাতির শাবকটি পায়ে খুব আঘাত পেয়েছে। সে কোনো ভাবেই উঠতে পারছে না। মঙ্গলবার থেকে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। 

কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান বলেন, হাতির বাচ্চা পড়ে থাকার বিষয়টি আমি বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জেনেছি। তাদের বলেছি, যেকোনো ভাবে বাচ্চাটাকে সুস্থ করে বনে ফেরানোর ব্যবস্থা করতে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি এইচএম ফরিদুল আলম শাহীন বলেন, বনে পাহাড় কাটা, প্রতিনিয়ত মাদারট্রি কর্তন ও উজাড়ের ফলে বনে হাতির খাদ্যে সংকট তৈরি হয়েছে। তাই এসব হাতি এখন দিকবিদিক ও লোকালয়ে চলে আসছে। ফলে নানা বিপদের সম্মুখীন হচ্ছে হাতি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!