ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়ের তালুতে মিলল ১ কেজি স্বর্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১২ এপ্রিল ২০২৩
পায়ের তালুতে মিলল ১ কেজি স্বর্ণ
স্বর্ণসহ আটক চোরাকারবারি -ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে প্রায় এক কেজি ওজনের ৮ স্বর্ণের বারসহ সুলতান আহমেদ (৪৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

বুধবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলা সদরের আমির হোসেনের ছেলে।

Advertisement

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাবেন। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল বুধবার সকালে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়।

অবস্থানকালীন সকাল ৭টার দিকে এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হলে টহল দল তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করার সময় পায়ের তালুতে স্কচ টেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের ফ্ল্যাট বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

তিনি আরো জানান, স্বর্ণের কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত সুলতান আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!