নিহত প্রশান্ত রায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়ার শ্যামল রায়ের ছেলে। তিনি আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়র জানান, মঙ্গলবার সকালে প্রশান্ত বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে।
.png)
এসআই ননী গোপাল জানান, মঙ্গলবার সকালে মহাসড়কে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ইছামতি কলেজমোড় বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রশান্তের বাইসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে প্রশান্ত নিহত হন। এ ঘটনার পর ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ রেখেছিল স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর থানা ও দশমাইল হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত স্থানীয়দেরকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।