এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের আহত অন্তত ১৫ জন বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফয়েজ মিয়া নোয়াগড় গ্রামের আশক আলীর পুত্র।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে নোয়াগড় গ্রামের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুকিত মিয়া ও একই গ্রামের আশক আলীর সঙ্গে কৃষি জমিতে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র বিরোধ চলছিল। রোববার বিকেলে বিষয়টি নিয়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ফয়েজ মিয়া গুরুতর আহত হন। রোববার সন্ধ্যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।