ফরিদা পারভীন ঐ বাড়ির শামসুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, ফরিদা পারভীন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি বাবার বাড়িতে ভাইয়ের ঘরে থাকতেন। সোমবার বিকেলে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পেরে আগুনে দগ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
.png)
মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, আগুনে দগ্ধ হয়ে ঐ নারীর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।