বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিয়ষটি নিশ্চিত করেন।
খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদমের জোড়া নামে স্থান দিয়ে মায়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি টহল দল নাফ নদী এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে নাফ নদী শূন্য লাইন অতিক্রম করে ৩-৪ জন ব্যক্তি বেড়িবাঁধের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নিদের্শ দেন। এ সময় তারা পালিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে। অপর মাদক মাদক ব্যবসায়ীরা দ্রুত নাফ নদী দিয়ে মায়ানমার সীমান্তে পালিয়ে যায়। এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীর তথ্য মতে প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
আটক যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী নয়াপাড়া এলাকার আহম্মদ রহিমের ছেলে।
উদ্ধার ইয়াবা ও আটককৃত যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে