শনিবার দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকিরুল ইসলাম। এর আগে শুক্রবার উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পাটিকাপাড়ায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে জহুরুল ও জাকিরুল ইসলাম মিস্টারের মধ্যে দুই শতক জমি নিয়ে দ্বন্দ চলছিল। শুক্রবার সকালে ওই জমিতে জাকিরুল ইসলাম মিস্টার কাজ করতে গেলে তার বড় ভাই জহুরুল ইসলাম বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই ও তার ছেলে মুকুল রব্বানী এবং স্ত্রী মহিমা বেগমসহ মিস্টারের মাথায় আঘাত করেন।
.png)
এতে গুরুতর আহত হন জাকিরুল। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।
হাতীবান্ধা থানার ওসি শাহআলম বলেন, এ ঘটনায় থানায় মামলা করেন নিহত জাকিরুলের শাশুড়ি জরিনা বেগম। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।