ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিম গাছ খেলো ছাগল, ছোট ভাইকে গলা টিপে মারলেন নসু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ৮ এপ্রিল ২০২৩
শিম গাছ খেলো ছাগল, ছোট ভাইকে গলা টিপে মারলেন নসু
ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিনে ছাগলে শিম গাছ খাওয়া নিয়ে আপন ছোট ভাই ছালেম মুন্সিকে গলা টিপে মারলেন বড় ভাই নশু মুন্সি।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার কাচিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই মো. নসু মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মো. ছালেম মুন্সি একই এলাকার আমির হোসেনের ছেলে। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ছালেম মুন্সি সঙ্গে তার বড়ভাই নসু মুন্সির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে শুক্রবার ছালেমের একটি ছাগল নসুর শিম গাছ খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হন নসু মুন্সি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছালেমকে প্রথমে মারধর ও পরে গলাটিপে হত্যা করেন বড় ভাই নসু মুন্সি।

Advertisement

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুল ইসলাম মিঞা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নসু মুন্সিকে গ্রেফতার আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন নসু মুন্সি।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!