শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান পাবনা পৌর সদরের পৈলানপুর মহল্লার করিম বক্সের ছেলে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা।
.png)
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান জানান, ২০০৮ সালের ২৮ মে হিরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেন মিজান। ওই ঘটনায় আদালতে হত্যা মামলা করেন নিহতের বাবা। এরপর দীর্ঘ ১৩ বছর ধরে মামলার সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে ২০২১ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মিজানকে গ্রেফতার করে র্যাবের একটি দল। তাকে পাবনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।