ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইকে সেহরি খেতে ডাকায় ইমামকে মারধর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮, ৮ এপ্রিল ২০২৩
মাইকে সেহরি খেতে ডাকায় ইমামকে মারধর
ফাইল ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জে মাইকে সেহরি খেতে ডাকায় মসজিদের ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেছেন জাকির হোসেন নামে এক যুবক।

শুক্রবার বিকেলে এ ঘটনায় উপজেলার সরদারপাড়া তৌহিদি মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। 

এ সময় মুসল্লিরা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সর্দারপাড়া নাদু ব্যাপারীর ছেলে জাকির হোসেন সরদারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে সেহরির সময় মাইকে অতিরিক্ত ডাকাডাকির অভিযোগ আনেন। পরে ওইদিন রাতে তারাবীহর নামাজ শেষে ইমাম নুর মোহাম্মদকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন জাকির। পরে নুর মোহাম্মদকে আটক করে পুলিশ।

Advertisement

ইমাম নুর মোহাম্মদ সোহাগ জানান, সেহরির সময় মাইকে ডাকাডাকির জেরে জাকির হোসেন একা পেয়ে তাকে গালিগালাজ ও মারধর করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, বিক্ষোভের বিষয়টি শুনেছি।িএ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!