শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদসরা হলেন- কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), সিটি কর্পোরেশন মেয়রের প্রতিনিধি, সিডিএ প্রতিনিধি, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, ওসি আকবরশাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি।
এর আগে, বিকেলে আকবরশাহ হাউজিংয়ের বেলতলি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে খোকা নামে একজন নিহত হন। আহত হন আরো তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)