নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকায় ৭ বছরের শিশু সৌরভ হত্যার ঘটনায় সৎ ভাই, ভাবি ও সৎ ভাইয়ের শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মার্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
গ্রেফতাররা হলেন, সানি, আয়শা আক্তার ও শিল্পী বেগম। তারা বন্দর উপজেলার কুড়িপাড়া বটতলার এলাকার বাসিন্দা।
হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বন্দর থানায় মামলা করেন নিহতের বাবা সালাউদ্দিন।
পুলিশ সুপার চাইলাউ মার্মা জানান, গত ৪ এপ্রিল শিশু সৌরভ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। ৬ এপ্রিল দুপুরে কুড়িপাড়ার একটি কচুরির জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিখোঁজের পর পরিবারের কেউ তা থানায় জানায়নি। মরদেহ উদ্ধারের পর থেকে বন্দর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সূত্রে জানা যায়, হত্যার সঙ্গে সৌরভের সৎ ভাই, ভাবি ও ভাইয়ের শাশুড়ি জড়িত আছেন।
চাইলাউ মার্মা জানান, প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে থানায় মামলা হলে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার পরিকল্পনা, হত্যা ও মরদেহ গুমের কথা স্বীকার করেন।