ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হ্যাচারিতে মিলল অর্ধগলিত মরদেহ  

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৫৩, ৭ এপ্রিল ২০২৩
হ্যাচারিতে মিলল অর্ধগলিত মরদেহ  
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে আল-মনসুর হ্যাচারির অফিস থেকে অর্ধগলিত অবস্থায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. গোলাম আকবর ওরফে রবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে টেকনাফ সদর ইউপির মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন মের্সাস আল মনসুর হ্যাচারির অফিস কক্ষ থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মো. গোলাম আকবর ওরফে রবু চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউপির চক আলমপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি মের্সাস আল মনসুর হ্যাচারির ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

Advertisement

টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিন মজুমদার জানান, চাচার আল-মনসুরের নামে একটি চিংড়ি হ্যাচারি প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আকবর। গত ১০ বছর ধরে হ্যাচারিটিতে চিংড়ি উৎপাদন বন্ধ। তবুও মাঝে মধ্যে তিনি হ্যাচারির অফিস কক্ষে রাত্রিযাপন করতেন। হঠাৎ করে গত দুই-তিন দিন ধরে তার কোনো ধরনের খোঁজ না পেয়ে পুলিশকে জানায় পরিবার। 

তিনি আরো বলেন, বৃহস্পতিবার বিকেলে পুলিশের একটি দল আল মনসুর হ্যাচারির অফিস কক্ষের দরজায় বন্ধ পায়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে অর্ধগলিত অবস্থায় মরদেহ দেখতে পায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!