বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একইদিন বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আহম্মদ আলী দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, দুর্গাপুর থানায় ২০০৫ সালের একটি হত্যা মামলা হওয়ার পর থেকেই আহম্মদ আলী দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘ ১৮ বছর তিনি পলাতক ছিলেন।
.png)
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, তেজগাঁও শিল্প এলাকায় আহম্মদ আলীর আত্মগোপনের সন্ধান পায় পুলিশ। এরপর দুর্গাপুর থানার পুলিশের একটি টিম র্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।