তিনি জানান, গত ৫ মার্চ সান্দিকোনা ইউপির সাতবারুকা গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৭৭ হাজার টাকা। গত ২৮ মার্চ দলপা ইউপির ধনিয়াগাঁও গ্রামে রাতের গভীরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
বুধবার রাতে কেন্দুয়া পৌরসভাধীন কান্দিউড়া গ্রামের পাছের হাওরের সেচ মেশিনের খাম্বা থেকে ১টি এবং পাশের সাহাপাড়া হরপার্বতী শ্মশানের খাম্বা থেকে অপর ১টি ট্রান্সফরমার একই রাতে চুরি হয়।
.png)
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, চুরি হওয়া ট্রন্সফরমার ২টির খোলস, নাট-বল্টুসহ বিভিন্ন জিনিস খাম্বার আশেপাশে পড়ে রয়েছে। ভেতরের মূল্যবান সামগ্রী নেই।
কৃষকরা জানান, এখন ধানের থোর আসতে শুরু করেছে। এ সময় ট্রান্সফরমার চুরিতে আমরা বিপাকে পড়েছি। পানি দিতে না পারলে ধান ভালো হবে না।
কান্দিউড়া গ্রামের সেচ মেশিনের মালিক ব্যবসায়ী এনামুল হক ভূঞা জানান, আমাদের হাওরে শ্মশানের ১টি এবং আমার সেচ মেশিনের ১টি মোট ২টি ট্রান্সফরমার বুধবার রাতে বিদ্যুতের খাম্বা থেকে কেটে নিয়ে গেছে চোরচত্রু। এখন জমিতে পানি দেবো কি করে? অনেক ক্ষতি হয়ে গেলো।
কেন্দুয়া পল্লীবিদ্যুতের ডিজিএম মজিবুর রহমান বলেন, বুধবার রাতে কান্দিউড়া গ্রামের হাওর থেকে পাশাপশি ২টি খাম্বা থেকে ২টি ট্রান্সফরমার চুরি হয়েছে শুনেছি। এটি নিয়ে গত এক বছরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২১টি ট্রান্সফরমার চুরি হয়েছে যার মূল্য প্রায় ১১ থেকে ১২ লাখ টাকা।
এ ব্যাপারে আগের চুরি গুলোর মামলা দিয়েছি। এর মধ্য গত ২৮ মার্চ ধনিয়াগাঁও ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ১ চোর বিদ্যুৎস্পর্শে মারা গেছে। চোরের নামসহ বিস্তারিত তথ্য থানায় আছে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, কান্দিউড়া গ্রামের ২টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ব্যাপারে পল্লীবিদ্যুৎ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।