ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ১৯ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ৬ এপ্রিল ২০২৩
বগুড়ায় ১৯ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক 
আটককৃত রাসেল। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে বাস তল্লাসী করে ১৯০ গ্রাম হেরোইনসহ রাসেল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ১৯ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল, সিম ও ৮০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার রাত পৌনে ১টার দিকে বগুড়া র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বিকেল পৌনে ৬টার দিকে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল মধ্যপাড়া এলাকা থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়। আটককৃত ২৫ বছরের রাসেল রাজশাহী গোদাগাড়ীর ফাটাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মজিবুর রহমান।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি রাজশাহী থেকে রংপুরগামী সঞ্চিতা পরিবহন নামে বাসে এক যুবক মাদক বহন করছেন। এমন খবরে গোকুল মধ্যপাড়া এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ওই বাস তল্লাসী করে হেরোইন উদ্ধারসহ রাসেলকে আটক করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বগুড়া মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!